গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের একটি বহুতল টাওয়ারে আগুন লেগেছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে কোনাবাড়ীর ওই টাওয়ারের একটি ফাস্টফুডের দোকান থেকে আগুনের সূত্রপাত। স্থানীয় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন।
জানা যায়, কোনাবাড়ী আমবাগ রোডে অবস্থিত ওই টাওয়ারে বিকেল ৫টার দিকে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুর চৌরাস্তার মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
জানতে চেইলে কোনাবাড়ী মেট্রো থানার ওসি সালাউদ্দিন বলেন, একতা টাওয়ারের একটি রেষ্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ এখনো জানা যায়নি। কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আশরাফুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমরা মার্কেটের ভেতরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় কাজ করতে সমস্য হচ্ছে।
রিপোর্টার্স ২৪/জয়