| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লায়ন্স ইন্টারন্যাশনালের ত্রাণ কার্যক্রমে উপকৃত ১,২৫০ পরিবার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ১৪:৫৭:৩৯:অপরাহ্ন  |  ১৩৩০৫০০ বার পঠিত
লায়ন্স ইন্টারন্যাশনালের ত্রাণ কার্যক্রমে উপকৃত ১,২৫০ পরিবার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: মানবতার সেবায় নিবেদিত লায়ন্স ইন্টারন্যাশনাল ময়মনসিংহ জেলার উদ্যোগে  তারাকান্দা ও গৌরীপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে তারাকান্দার বকশিমুল সরকারি উচ্চ বিদ্যালয় এবং গৌরীপুরের নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় ১,২৫০টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, লবণ, চিনি, তেল ও ওষুধপত্রসহ জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এ. কে. এম. গোলাম ফারুক এমজেএফ। এছাড়াও লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১, বাংলাদেশ-এর বিশিষ্ট লায়ন ও লিও-সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

লায়ন্স ইন্টারন্যাশনালের সংশ্লিষ্টরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল অঙ্গীকার। দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া এবং বিপর্যস্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনাই তাদের সেবার উদ্দেশ্য।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪