জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদী থেকে ৪ শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। এরা হচ্ছে পলি আক্তার (১২), আবু হোসেন (৮) , সায়েবা আক্তার (৮) ও কুলসুম । শনিবার ফায়ার সার্ভিসের ডুবুরী দল অভিযান চালিয়ে শিশুদের লাশ উদ্ধার করেন। একই ঘটনায় কথা নামে আরেক শিশু এখনো নিখোঁজ রয়েছে। তাদের বাড়ী মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানি গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার(৩১ অক্টোবর) বেলা অনুমানিক ৩ টার দিকে মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানি মধ্যপাড়া গ্রামের ঝিনাই নদীর আনোয়ারের বাড়ির ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই পাঁচ শিশু । শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন শিশুর লাশ উদ্ধার করে। শনিবার সকালে আরো এক শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্ল্যা সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে তিন শিশুর লাশ উদ্ধার করেছ। শনিবার সকালে শিশু কুলসুমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে অজ্ঞাতনামা আরেক শিশুর লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
রিপোর্টার্স ২৪/জয়