| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘১২ বছরেও সাগর-রুনি হত্যার বিচার না হওয়া বিচারব্যবস্থার জন্য লজ্জাজনক’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ১৫:৪২:০২:অপরাহ্ন  |  ১৩১৯৫০০ বার পঠিত
‘১২ বছরেও সাগর-রুনি হত্যার বিচার না হওয়া বিচারব্যবস্থার জন্য লজ্জাজনক’
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি: সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের স্টেশন রোডে প্রেসক্লাবের সামনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া সাংবাদিক ইউনিয়ন এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদকসহ এস এম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদসহ  স্থানীয় প্রবীণ সাংবাদিকগণ । সমাবেশে সংহতি প্রকাশ করেন সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভাপতি গণেশ দাস। 

সভায় বক্তারা বলেন, ‘স্বাধীন সাংবাদিকতা আজ নানা সংকটে পড়েছে। সাংবাদিকদের জীবন ও নিরাপত্তা ক্রমেই ঝুঁকির মধ্যে রয়েছে। দীর্ঘ ১২ বছরেও সাগর-রুনি হত্যার বিচার না হওয়া দেশের গণতন্ত্র ও বিচারব্যবস্থার জন্য লজ্জাজনক।’

তারা আরও বলেন, ‘সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এখন সময়ের দাবি। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি বা চাকরিচ্যুতি মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তারা অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠনেরও দাবি জানান।’

রিপোর্টার্স ২৪/জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪