| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত শিল্পীদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে : আব্দুল হক সরকার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ২২:৩৮:৪৮:অপরাহ্ন  |  ১২৯০৫১৬ বার পঠিত
জামায়াত শিল্পীদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে : আব্দুল হক সরকার

বগুড়া প্রতিনিধি: জামায়াত রাষ্ট্র পরিচালনায় গেলে শিল্পীদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানিয়েছেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। 

শনিবার (১ নভেম্বর) দুপুরে বগুড়ার স্কাই ভিউ হোটেলে বগুড়া কালচারাল একাডেমির পরিচালক এনামুল হকের সভাপতিত্বে সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এমন প্রতিশ্রুতি দেন আব্দুল হক।

তিনি বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিল্পী সমাজ, সহ-শিল্পী, সাংস্কৃতিক কর্মীদের ও তাদের পরিবারকে সমাজের চালিকা শক্তি হিসেব গড়ে তোলা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সৎ, যোগ্য, দক্ষ, আদর্শিক ও নৈতিক নেতৃত্ব নির্বাচিত করতে উপস্থিত শিল্পী সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

আব্দুল হক সরকার আরও বলেন, ‘জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শিক ও নৈতিক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবে। ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব দূরীকরণের মাধ্যমে বৈষম্যহীন কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।’

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ, জেলা সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান, সহকারী সেক্রেটারী মিজানুর রহমান। 

কর্মশালায় আরো আলোচনা করেন গীতিকার, সুরকার ও অভিনেতা মাসুদ রানা, সরকারী শাহসুলতান কলেজের অধ্যাপক এমদাদুল হক, নজরুল গবেষক ও কবি একে আজাদ, দেশীয় সাংস্কৃতিক সংসদ কেন্দ্রীয় সমন্বয়ক মনিরুল ইসলাম, রুহুল আমিন সাহেদ, ক্বারী দেলোয়ার হোসেন, সালমান রিয়াজ প্রমুখ। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪