স্টাফ রিপোর্টার, চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলা রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০ থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসব মুখোর পরিবেশে এবারই প্রথম ব্যালট ভোটের মাধ্যমে কার্যনির্বাহী পরিষদের ৬ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
পদাধিকার বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভাপতি ও সমাজ সেবা কর্মকর্তা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। বাকি ৬টি পদে উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যালটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়।
নির্বাচনে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। সাব্বির হোসেন রিয়াদ ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ ইমরান খান পেয়েছেন ৬৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তন্মধ্যে ওমর ফারুক সাইম ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন ৫৩ পেয়েছেন ভোট। সমাজ কল্যাণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তন্মধ্যে সাংবাদিক মো. আবু সাঈদ ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম রিজন পেয়েছেন ৮৯ ভোট।
কোষাধ্যক্ষ সম্পাদক পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তন্মধ্যে এ কে এম জাহাঙ্গীর হোসেন ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়সাল হোসেন পেয়েছেন ৬৭ ভোট।
প্রচার সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তন্মধ্যে ইমাম হাসান সর্বোচ্চ ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল রহিম পেয়েছেন ৫৬ ভোট। নির্বাহী সদস্য (পুরুষ) পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। তন্মধ্যে ইমাম হোসেন ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া ৮৯ ভোট পেয়েছেন। নির্বাহী সদস্য (মহিলা) পদে মোসাম্মৎ ইয়াসমিন আক্তার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
এই নির্বাচনে ২৩২ জন ভোটারের মধ্যে ১৯৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ৩ ভোট বাতিল হয়। নির্বাচন ঘিরে কয়েকদিন ধরে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চেয়ে প্রার্থীদের মন জয়ের চেষ্টা করেন। তার ফল স্বরূপ বিপুল ভোটারের উপস্থিতি।
রিপোর্টার্স২৪/ধ্রুব