| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারো বর্মাছড়িতে অবৈধ কাঠ জব্দ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ২০:২১:৪৭:অপরাহ্ন  |  ২০১৯৪১৮ বার পঠিত
আবারো বর্মাছড়িতে অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি: গত সপ্তাহে বর্মাছড়ি মুখ সংলগ্ন দেওয়ান পাড়া এলাকা থেকে প্রায় ৪,০০০ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করে সেনাবাহিনী। এবার বকছড়ি পাড়া এলাকা থেকে আরও ২০০ ঘনফুট কাঠ উদ্ধার করেছে খিরাম সেনাক্যাম্পের সদস্যরা। যার বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা। 

শনিবার (১ নভেম্বর) সেনাবাহিনী অভিযান চালিয়ে এ কাঠ উদ্ধার করে। কাঠ পাচারকারীরা নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গত সপ্তাহের অভিযানের ঘটনায়ও পাচারকারীদের ধরতে পারেনি সেনা সদস্যরা। জানা গেছে, উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিরাপত্তাবাহিনী জানায়, শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এসব চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই অঙ্গীকার দৃঢ়ভাবে পালন করবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪