| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালবেসে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ০৪:৩৫:২৭:পূর্বাহ্ন  |  ১২৮৯১৬১ বার পঠিত
ভালবেসে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক
ছবির ক্যাপশন: ছবি: আলোচিত প্রেমিক যুগল।

রিপোর্টার্স ২৪ ডেক্সঃ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণীর প্রেমে পড়ে  তাকে বিয়ে করতে চীন থেকে এসেছেন এক  যুবক। তার নাম ওয়াং তাও। তার বাড়ি চীনের হোয়ানান প্রদেশে। তিনি ওই এলাকার ইচাং চাও এর ছেলে। আর ব্রাহ্মণবাড়িয়ার ওই তরুণীর নাম  সুরমা আক্তার। সে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন তিনি। 

সবকিছু ঠিক থাকলে আজ রোববার (২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে  তাদের বিয়ে  হওয়ার কথা রয়েছে। এমনটাই জানিয়েছে ওই তরুণীর পরিবার। 

জানা যায়, মাস খানেক আগে ওয়াল টক নামে একটি অ্যাপসের মাধ্যমে ওই তরুণ-তরুণীর পরিচয় হয়।  ধীরে ধীরে তা দু’জনের মাঝে  প্রেমের সর্ম্পকে রূপ নেয়। উভয় পরিবারের সম্মতির মাধ্যমে এই যুগলের বিয়ের বিষয়ে ঐক্যমত্য হয়। শুক্রবার রাতে চীনা যুবক দূতাবাসের মাধ্যমে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।  পরে তাকে নিজ বাড়িতে নিয়ে আসে সুরমার পরিবারের সদস্যরা। বিষয়টি  জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আলোচিত চীনা যুবককে এক নজর দেখতে গ্রামের মানুষেরা সুরমার বাড়িতে ভিড় জমায়।

সুরমার মা নুরেনা বেগম জানান, মেয়ের ভালোবাসার পূর্ণতা দিতে চীন থেকে ওই যুবক আমাদের বাড়িতে এসেছে।  সে কোনো ধর্মই বিশ্বাস করে না। আমার মেয়েকে বিয়ে করেতে প্রয়োজন হলে সে ইসলাম ধর্ম গ্রহণ করতেও রাজি আছে। আমরাও তাদের ভালবাসাকে পূর্ণতা দিতে বিয়েতে মত দিয়েছি। আজ রোববার আদালতের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। 

ঘটনার সত্যতা স্বীকার করে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মাকছুদ আহম্মাদ বলেন, খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। 

রিপোর্টার্স ২৪/জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪