| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে এক ইমামের রাজকীয় বিদায়

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ০৪:৫৪:৪৭:পূর্বাহ্ন  |  ১৩১৬২৩৮ বার পঠিত
খাগড়াছড়িতে এক ইমামের রাজকীয় বিদায়

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি মোল্লাপাড়া এলাকার শহীদ ইকবাল জামে মসজিদের ইমাম মাওলানা তাওহিদুল ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী। শনিবার মসজিদ প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে স্বেচ্ছায় অবসরে যাওয়া মাওলানা তাওহিদুল ইসলামকে

ফুলের মালা পরিয়ে, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শেষে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরিয়ে, ফুলসজ্জিত গাড়িতে হুজুরের নিজ বাড়ি চট্টগ্রাম পৌঁছে দেওয়া হয়।

বিদায় সংবর্ধনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মোঃ আবছার,অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি মো. মহিউদ্দিন মহিন, সাধারণ সম্পাদক মো. রনি, সঞ্চালনায় আব্দুল কাদের ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

তিনি টানা ১০ বছরের অধিক শহীদ ইকবাল জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। পারিবারিক কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে এলাকাবাসী ও যুবসমাজ এই ব্যতিক্রমধর্মী এ বিদায় আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. মহিউদ্দিন মহিন বলেন, ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, জীবনের নানা দিকনির্দেশনা দিয়ে সমাজকে সঠিক পথে পরিচালিত করেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এই সম্মাননা প্রদান করেছি। বিদায়ের মুহূর্তে আবেগমাখা কণ্ঠে ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম বলেন, জীবনের বড় একটি অংশ এখানে কেটেছে। আপনাদের এই সংবর্ধনা ও সম্মাননায় আমার বিবাহের আনন্দের চাইতে বেশি আমি আনন্দিত। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা  আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন দ্বীনের খেদমতে নিয়োজিত থাকতে পারি। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে এ সম্মান দিয়েছেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪