| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ইউএনও'র বিরুদ্ধে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ০৮:৪৬:১৭:পূর্বাহ্ন  |  ১২৮৮৭২৫ বার পঠিত
ঝিনাইদহে ইউএনও'র বিরুদ্ধে মানববন্ধন

ঝিনাইদহ : ঝিনাইদহে ইউএনও'র ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য’ নামের একটি সংগঠন। রবিবার (২ নভেম্বর) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা। 

এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবির, ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেয়। 

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সাবেক আহ্বায়ক আবু হুরাইরা, সদস্য সচিব সাইদুর রহমান, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি এম আব্দুর রহমান,  কেসি কলেজ শিবিরের সভাপতি মাহবুবুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সে সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়া, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিং-কে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বদলি করা হয়েছে। এতে আপত্তি জানিয়ে বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ কোন কর্মকর্তাকে ঝিনাইদহে যোগদান করতে দেওয়া হবে না। এছাড়াও সরকারি দপ্তরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪