চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, পঁচা-বাসি বা খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ৪ হোটেল মালিকসহ ৭ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া, সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু অদালতকে বলেছেন, আমি নির্দোষ। সম্পূর্ণ নির্দোষ। শুধু গায়েবি মামলার ঝড়ে বিধ্বস্ত’ খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে স্টার হোটেল এন্ড সুইটস মালিককে ২০ হাজার টাকা, নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট মালিককে ৫ হাজার টাকা, একই অপরাধে নারগিস ফুড মালিককে ৫ হাজার টাকা, রাজমহল হোটেল মালিককে ৫ হাজার টাকা, সেবার মূল্য তালিকা না থাকায় ভি আই পি ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৫ হাজার টাকা, কেক এ মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ওয়েলকাম সুপার শপ মালিককে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে বন্ধু ফার্মেসি মালিককে ১০ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়।
যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
রিপোর্টার্স২৪/এসএন