| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে রবি মৌসুমের বীজ ও সার পেলেন চার হাজারের বেশি কৃষক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ১০:৫৯:১০:পূর্বাহ্ন  |  ১৩০৯৭৪২ বার পঠিত
নাটোরে রবি মৌসুমের বীজ ও সার পেলেন চার হাজারের বেশি কৃষক

নাটোর প্রতিনিধি : রবি মৌসুম ২০২৫–২৬-এর প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, পেঁয়াজ, মসুর, খেসারি ও চিনাবাদামের বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে ৪ হাজার ৩৬০ জন কৃষকের মাঝে গমের বীজ ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, সরিষার বীজ ১ কেজি, পেঁয়াজের বীজ ১ কেজি, চিনাবাদামের বীজ ১০ কেজি, মসুরের বীজ ৫ কেজি ও খেসারির বীজ ৮ কেজি করে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪