| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর সদর হাসপাতালে নারী পকেটমার আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ০৫:২৮:৩৪:পূর্বাহ্ন  |  ২১৪০২১৮ বার পঠিত
যশোর সদর হাসপাতালে নারী পকেটমার আটক

যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভেতর থেকে জান্নাত (২১) নামে এক নারী পকেটমারকে আটক করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালের বহির্বিভাগে করোনারি কেয়ার ইউনিটের সামনে এ ঘটনা ঘটে।

আটক জান্নাত বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ি গ্রামের হাসান মোল্লার স্ত্রী। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার রূপদিয়া চালের গেট এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে হাসপাতালের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই নারী। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা হাসপাতাল পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে ক্যাম্পে দায়িত্বে থাকা পুলিশ এসে তাকে আটক করে।

তল্লাশি করে তার কাছ থেকে তিনটি ব্যাগ ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়। পরে হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪