| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে আগুন, পুড়ল ১৫ লাখ টাকার সম্পদ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ১২:২৬:১০:অপরাহ্ন  |  ১৩১০৭৩১ বার পঠিত
স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে আগুন, পুড়ল ১৫ লাখ টাকার সম্পদ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দাম্পত্য কলহের জেরে শ্বশুরবাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী রমিজা খাতুন জানান, তার মেয়ে সোহানার সঙ্গে জামাই আছমত আলীর দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার রাতে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে আছমত আলী ক্ষোভে ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে ঘরের সব আসবাবপত্র, পোশাক ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের প্রায় সবকিছুই ভস্মীভূত হয় বলে জানান ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক পিপিএম বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪