রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. জনি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) সকালে জেলা শহরের রিজার্ভ বাজার এলাকার হ্রদের অংশে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে জনি নৌকা নিয়ে হ্রদে মাছ ধরতে বের হন। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা ১২টার দিকে কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জনি শহরের শহীদ আব্দুল আলী একাডেমির পার্শ্ববর্তী এলাকায় কাপ্তাই হ্রদের তীরে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি ওই এলাকার বাবুল মিস্ত্রির ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান বলেন, “দুপুরে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
রিপোর্টার্স২৪/আরকে