| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ১৪:৫৯:৫২:অপরাহ্ন  |  ১২৯৫৮৫৫ বার পঠিত
বাউফলে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

বাউফল (বরিশাল) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মো. জালাল হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের চর কালাইয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত রশিদ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জালাল হাওলাদার দীর্ঘদিন ধরে ওই প্রতিবন্ধী নারীকে নানাভাবে উত্যক্ত করছিলেন। শনিবার রাতে সুযোগ পেয়ে তিনি রান্নাঘর থেকে মুখ চেপে পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নারীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থলেই অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। পরে বাউফল থানা পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

ভুক্তভোগীর পরিবার লিখিতভাবে থানায় অভিযোগ দিলে ধর্ষণ মামলা দায়ের করা হয়। রোববার সকালে ধর্ষণের শিকার নারীকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, “অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।”

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪