| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ১৮:০৫:০৮:অপরাহ্ন  |  ১২৯৮৭২৬ বার পঠিত
শার্শায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
ছবির ক্যাপশন: উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি,

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলায়, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪ টার সময় শার্শা উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা আজিজুর রহমান, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিশ্বাসসহ উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজ উদ্দিন তাজ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-মামুন বাবলু, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, ছাত্রদল নেতা জোবায়ের হোসেন শাওন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, যশোর জেলার ৮টি উপজেলা নিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে ২ গ্রুপে ভাগ করে অর্থাৎ প্রতিটা গ্রুপে ৪ টি দল অংশগ্রহণ করবে। নক আউট পদ্ধতিতে গ্রুপ পর্বের খেলা শেষ হবে। 

সর্বমোট ৭ টি খেলা অনুষ্ঠিত হবে যেটি শেষ করতে ৯ দিন সময় লাগবে। ১ দিন পরপর ১টি করে খেলা হবে। সেমিফাইনাল ও ফাইনালের আগে ১ দিন করে বিরতি রেখে ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্ট শেষ হবে। 

প্রতিটি খেলায় ম্যান অব দা ম্যাচের পুরস্কার এবং নগদ অর্থ ১ হাজার টাকা থাকবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের জন্য প্রাইজমানি  থাকবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় অথাৎ ম্যান অব দা টুর্নামেন্টের পুরস্কার এবং নগদ অর্থ ৫ হাজার টাকা থাকবে। 

রিপোর্টার্স২৪/এসসি  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪