| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি,নিহত ১

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ২০:১৬:৪৯:অপরাহ্ন  |  ১২৮৮০৪৬ বার পঠিত
খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি,নিহত ১
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক:  খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখকে (৪৫) লক্ষ্য করে একাধিক গুলি চালায় দুর্বৃত্তরা  । 

রোববার (২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। একটি গুলি লক্ষ্যভ্রস্ট হয়ে বিএনপি কর্মী ইমদাদুল হকের (৫৫) শরীরে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মামুন শেখের শরীরেও একাধিক গুলি লাগে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাতে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা মামুন শেখকে লক্ষ্য করে পরপর দু’টি বোমা ও চারটি গুলি চালায়। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা বিএনপি কর্মী এমদাদুল হকের শরীরে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর সন্ত্রাসীরা আরও গুলি চালালে মামুন শেখ গুলিবিদ্ধ হন। তখন দলীয় নেতাকর্মী ও স্বজনরা গুরুতর অবস্থায়  মামুনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে আড়ংঘাটা থানার ওসি খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই দলীয় নেতাকর্মীদের নিয়ে আড্ডা দেন। রাত ৯টার দিকে কতিপয় দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশে হামলা চালায়। তার অবস্থা খুবই নাজুক। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। 

 রিপোর্টার্স ২৪ / জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪