| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর কেশবপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ০৫:৫৫:৩৩:পূর্বাহ্ন  |  ১২৮৮২৭৬ বার পঠিত
যশোর কেশবপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুরে ট্রাকচাপায় গাবরিল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মধ্যকুল মান্দারতলা এলাকায় যশোর-কেশবপুর মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গাবরিল বিশ্বাস ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত কাশেম বিশ্বাসের ছেলে। সকালে তিনি তার স্ত্রী সম্পা বিশ্বাসকে নিয়ে কেশবপুরের মধ্যকুল মান্দারতলায় ইয়াকুব ডাক্তারের চেম্বারে আসেন। এ সময় যশোরগামী কয়লাবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানিতে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কেশবপুর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত গাবরিল বিশ্বাসকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কেশবপুর থানার এসআই লুৎফর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলেই রয়েছে তবে চালক ও হেলপার পলাতক। আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা চলছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪