| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির বক্তব্য বাদ দেওয়া হয়েছে’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১০:৪৩:৩১:পূর্বাহ্ন  |  ১২৮৭৭৪৮ বার পঠিত
‘জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির বক্তব্য বাদ দেওয়া হয়েছে’

বেনাপোল প্রতিনিধি : জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। 

রোববার (২ নভেম্বর) রাতে শার্শা উপজেলার বাঁগআচড়া বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

তৃপ্তি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে। আমরা অবাক হয়ে দেখলাম, বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তা বাদ দেওয়া হয়েছে। এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রকাশ্য প্রতারণা। এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।”

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ড. ইউনূস জনগণের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সংস্কার সম্পন্ন করেই নির্বাচন দেবেন। কিন্তু যদি সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটে, তার দায়ভার বহন করতে হবে ইউনূস সরকারকেই।”

তিনি আরও বলেন, পিআর নিয়ে জামায়াতে ইসলামী যে বাহানা করছে, এই দেশের জনগণ কখনোই তা মেনে নেবে না। এখন সময় এসেছে প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধারের।”

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি যুগ্ম-সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪