| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে ৪,৫২০ কৃষকের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১২:২৪:২২:অপরাহ্ন  |  ১২৮২৩৯২ বার পঠিত
শ্রীপুরে ৪,৫২০ কৃষকের মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ দিতে মাগুরার শ্রীপুরে ৪ হাজার ৫২০ জন কৃষকের মাঝে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১,৬০০ কৃষক গম, ১,৮০০ কৃষক সরিষা, ৩৫০ জন পেঁয়াজ, ৬৫০ জন মসুর এবং ১২০ জন খেসারী চাষের জন্য বিনামূল্যে বীজ ও সার পাবেন।

মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪