| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ট্রাকের ডালা থেকে হেলপারের ঝুলন্ত লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১৩:০১:৩৬:অপরাহ্ন  |  ১২৮৪৫৬৪ বার পঠিত
কুষ্টিয়ায় ট্রাকের ডালা থেকে হেলপারের ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার স্টোরস বাইপাস ফিলিং স্টেশনে পার্কিং করা একটি ট্রাকের ডালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইয়ামিন (১৮) নামে এক ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) ভোর থেকে দুপুরের মাঝে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে বরিশালগামী ট্রাকটি (রংপুর-ট ১১-০৪৪৭) ভোর ৫টার দিকে স্টেশনটিতে এসে পার্ক করা হয়। বেলা ১২টার দিকে পাশের একটি গাড়ির চালক ওয়াশরুমে যাওয়ার পথে ট্রাকের ডালায় ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ দেখে ফিলিং স্টেশনের কর্মচারীদের জানান। পরে পাম্প ম্যানেজারের মাধ্যমে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ইয়ামিন সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর রেলওয়ে কলোনি এলাকার ভুট্ট মিয়া ও সাথী বেগমের ছেলে। ট্রাকের বগির ডালায় গলায় গামছা পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, “প্রেমিকার সঙ্গে ফোনে অভিমান করে ইয়ামিন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪