| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে দুই মামলায় আ.লীগ–জাপার ৯ নেতা কারাগারে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১৩:০৯:০৩:অপরাহ্ন  |  ১৩১৪৪৫২ বার পঠিত
বরিশালে দুই মামলায় আ.লীগ–জাপার ৯ নেতা কারাগারে

বরিশাল প্রতিনিধি: বরিশালে পৃথক দুই মামলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) মোট ৯ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (২ নভেম্বর) দুপুরে উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে তারা বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসরাত জাহান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া আওয়ামী লীগ নেতারা হলেন—হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন পণ্ডিত, ইউপি সদস্য মোশারেফ তালুকদার ও ইলিয়াস মেলকার, যুবলীগ নেতা কাজী লিয়াকত হোসেন এবং হুমায়ুন কবির।

জাপার পক্ষে কারাগারে যাওয়া নেতারা হলেন—আক্তার রহমান সপ্রু, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম ও মো. জুম্মান।

বিচারালয় সূত্র জানায়, গত ২০ জুলাই হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের অভিযোগে মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতারা ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তারা আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করা হয়।

অন্যদিকে গত ৩১ মে বরিশাল নগরীতে জাতীয় পার্টির মিছিলে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশে কটূক্তি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে মামলা হয়। ওই মামলায় জাপা নেতারা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মেয়াদ শেষে আদালতে হাজির হলে বিচারক জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মহসিন উল ইসলাম হাবুলের জামিন আবেদন মঞ্জুর করেন এবং বাকি চার নেতাকে কারাগারে পাঠান।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪