| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী খৈয়াম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১৩:২৫:১৮:অপরাহ্ন  |  ১২৯৩১৭৪ বার পঠিত
রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী খৈয়াম

রাজবাড়ী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। এই নির্বাচনের জন্য প্রায় ২৩৫ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে।”

তিনি আরও জানান, যেসব আসনে প্রার্থী এখনও ঘোষণা হয়নি, সেসব আসনে আন্দোলনের সহযোগী দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রার্থী চূড়ান্ত করা হবে।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪