চট্টগ্রাম প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি ছয় আসনের নাম পরে ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়নবঞ্চিত হওয়ায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর সমর্থকেরা সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। কদমরসুল এলাকায় অবরোধের কারণে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখান।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, অবরোধ চলমান রয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে।
চট্টগ্রামে বিএনপির ঘোষিত প্রার্থীরা:
চট্টগ্রাম-১ (মীরসরাই): নুরুল আমিন চেয়ারম্যান
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): সরোয়ার আলমগীর
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): কাজী সালাউদ্দিন
চট্টগ্রাম-৫ (হাটহাজারী): মীর হেলাল উদ্দিন
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও): এরশাদ উল্লাহ
চট্টগ্রাম-১০ (হালিশহর-খুলশি): আমীর খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রাম-১২ (পটিয়া): এনামুল হক
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): সরোয়ার জামাল নিজাম
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা
যেসব আসনে প্রার্থী নাম পরে ঘোষণা হবে:
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)।
রিপোর্টার্স২৪/আরকে