| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরাইলে গৃহবধূ হত্যার ঘটনায় শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১৫:২৮:৪০:অপরাহ্ন  |  ১৩১২৩৬৮ বার পঠিত
সরাইলে গৃহবধূ হত্যার ঘটনায় শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক গৃহবধূ হত্যার মামলায় অভিযুক্ত শ্বশুর আবুল মিয়া (৬৫) ও শাশুড়ি নাজমা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। এ তথ্য মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে র‌্যাব-৯ এর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, ভিকটিম জেলার সরাইলের ভুইস্বর এলাকার ফারুক মিয়ার কন্যা। বিগত চার বছর ধরে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি। ২৩ অক্টোবর ভোর রাতে তার বাবার কাছে খবর আসে, কন্যাকে শ্বশুরবাড়িতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মৃত অবস্থায় পাওয়া গেছে।

ভিকটিমের বাবা সরাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর শালগাঁও এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সোমবার সকালে শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের পরে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪