| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোনয়ন না পেয়ে এম. এ. হান্নান সমর্থকদের সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১০:০৯:২৫:পূর্বাহ্ন  |  ১৩২২৪১৮ বার পঠিত
মনোনয়ন না পেয়ে এম. এ. হান্নান সমর্থকদের সড়ক অবরোধ

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম. এ. হান্নান দলীয় মনোনয়ন না পাওয়ায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছে তার সমর্থক নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের বাসস্ট্যান্ড ফরিদগঞ্জ-রায়পুর সড়কে তারা এ অবরোধ করে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের শান্ত করার চেষ্টা করে।

এর আগে সকাল থেকেই ফরিদগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসস্ট্যান্ডে জড়ো হন। সেখানে তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখেন। ওই সময় তারা মনোনয়ন পাওয়া লায়ন মো. হারুনুর রশিদের বিলবোর্ড ভাংচুর করে আগুন জ্বালিয়ে দেয়। যার ফলে আঞ্চলিক সড়কে যানজটের সৃষ্টি হয়।

এসব বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন খসরু মোল্লা ও নজরুল ইসলাম পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলুসহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সিনিয়র সহ-সভাপতি ফারুক খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

তারা বলেন, আমাদের প্রিয় নেতা ও দুর্দিনের সাহসী সংগঠক এম. এ. হান্নানকে দল মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা হতাশ। আমরা চাই কেন্দ্রীয় নেতারা আমাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে তাঁকেই পুনরায় মনোনয়ন প্রদান করবেন।

তারা আরও বলেন, দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে আলহাজ্ব এম. এ. হান্নানকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়ে সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদের সমর্থিত নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।

এর আগে সোমবার (৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে একই স্থানে বিলবোর্ড ও টায়ারে আগুন এবং সড়ক অবরোধ করে এ বিক্ষোভ শুরু করে এম.এ. হান্নানের সমর্থকরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪