| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজি আরোহী ৬ জন নিহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১০:১১:৪০:পূর্বাহ্ন  |  ১৩০০৫২৯ বার পঠিত
নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজি আরোহী ৬ জন নিহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৬ জন আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনা মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কবিরহাট-বাসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে ঘটে।

নিহতরা হলেন: সিএনজি চালক খোকন (৪৬), শিক্ষার্থী তানিম হাসান (২৬), মো. সুমন (৩৩) এবং শাহাদাত হোসেন (৩৬)। এছাড়া, একজন নারীসহ আরও দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদী থেকে পাঁচজন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশ্যে যাত্রীবাহী সিএনজি রওয়ানা দেয়। পথে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলিয়া মাদরাসার সামনে পৌঁছালে সিএনজির সামনের এক্সেল ভেঙ্গে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে চাপা দিয়ে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।

দুর্ঘটনায় সিএনজি চালক ও চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আর দুইজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া বলেন, “ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে।”

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪