| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিশোরগঞ্জে মাস্ক-হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১০:৪১:৪১:পূর্বাহ্ন  |  ১২৮৮৯১৭ বার পঠিত
কিশোরগঞ্জে মাস্ক-হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবির ক্যাপশন: কিশোরগঞ্জে মাস্ক-হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে মুখে মাস্ক ও মাথায় হেলমেট ব্যবহার করে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে ‘অবৈধ ট্রাইব্যুনাল মানি না মানবো না’ লেখা একটি ব্যানারে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় এই মিছিল করেন তারা। 

এদিকে, মিছিলটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া বেশিরভাগেরই মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছিল। তারা ব্যানার হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন। আর স্লোগান দিচ্ছেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’,‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’,‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, অবৈধ সরকার, মানি না মানবো না’‘অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানবো না।

জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় সভাপতি হোসেন মোল্লা সুমন জানান, আগামী ১৩ নভেম্বর থেকে লকডাউন কর্মসূচি পালন করা হবে।

ঝটিকা মিছিল সম্পর্কে জানতে চাইলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো ঝটিকা মিছিল হয়েছে কিনা জানা নেই। যেহেতু আওয়ামী লীগ ও তার সহযোগী সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কাজেই এ ধরনের মিছিল বেআইনি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪