| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১১:০৪:৫৮:পূর্বাহ্ন  |  ১৩২০৭৯৯ বার পঠিত
বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদারপাড়ার একটি ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে স্থানীয়দের ফোনে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত জহুরুল ইসলাম ওই এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং বেকারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।

স্থানীয়রা জানান, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে একটি ফোন কল পেয়েই বাড়ি থেকে বের হন জহুরুল। এরপর আর তিনি বাসায় ফেরেননি। ভোরে ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর জানান।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, “এটি একটি হত্যাকাণ্ড। নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।”

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪