| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ার কুমারখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১১:২৫:১১:পূর্বাহ্ন  |  ১৩১৫২১৬ বার পঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিন হাজার ৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে সরিষা, পেঁয়াজ, ডাল, সূর্যমুখী, বাদাম, খেসারি, হরহরি ও বিভিন্ন সবজি বীজসহ এমওপি ও ডিএপি সার রয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় কৃষকবৃন্দ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের তথ্য মতে—২,৩৪০ জন সরিষা চাষি ১ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার, ৩২০ জন পেঁয়াজ চাষি ১ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি, ৪০ জন সূর্যমুখী চাষি ১ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি, ৫৫০ জন মসুর ডাল চাষি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ৫০ জন বাদাম চাষি ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ৯০ জন খেসারি চাষি ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ৪০ জন হরহরি চাষি ২ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি সার, ৪৫০ জন কৃষক বিভিন্ন জাতের ৭ প্রকার সবজি বীজ পেয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, “ফসল উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করতে সরকার প্রণোদনা কর্মসূচির মাধ্যমে তিন হাজার ৮৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করেছে। আমাদের লক্ষ্য প্রতি ইঞ্চি জমিকে চাষের আওতায় আনা।”

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪