| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁ-৩ আসনে মনোনয়ন পেলেন ফজলে হুদা বাবুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১১:৪০:২৮:পূর্বাহ্ন  |  ১৩২০৮১৬ বার পঠিত
নওগাঁ-৩ আসনে মনোনয়ন পেলেন ফজলে হুদা বাবুল

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় শুকরিয়া নামাজ আদায় করেছেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক  ফজলে হুদা বাবুল।

মঙ্গলবার সকাল ১১টায় বদলগাছী উপজেলার মিনি স্টেডিয়ামে দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা দলীয় প্রার্থীর প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান এবং নির্বাচনে বিজয় প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন পর এই আসনে বিএনপির মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ফজলে হুদা বাবুল বলেন, এ মনোনয়ন শুধু আমার একার নয়, এ মনোনয়ন মহাদেবপুর-বদলগাছী উপজেলার বিএনপির সকল নেতাকর্মীর। আমি শুধু  দলের নির্বাচিত একজন প্রতিনিধি। এ আসন থেকে আরো দুইজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারাও ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে প্রত্যাশা করছি। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪