| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে শাটার ভেঙে দেড়’শ বস্তা চাল ও নগদ টাকা চুরি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১২:৪৫:০৮:অপরাহ্ন  |  ১২৮৪৯৮৫ বার পঠিত
নাটোরে শাটার ভেঙে দেড়’শ বস্তা চাল ও নগদ টাকা চুরি

নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলায় মহাসড়কের পাশে একটি দোকানের শাটার ভেঙে প্রায় দেড়’শ বস্তা চাল ও নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে নাটোর-বগুড়া মহাসড়কের ফুলবাগান এলাকায় ব্যবসায়ী সেলিম ভূঁইয়ার দোকানে এই চুরির ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ব্যবসায়ী সেলিম ভূঁইয়া জানান, ফজরের নামাজের পর এক পরিচিত ব্যক্তির মাধ্যমে দোকানের শাটার ভাঙা থাকার খবর পান তিনি। পরে দোকানে গিয়ে দেখেন, ভেতরের প্রায় সব চালের বস্তাই উধাও। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আনুমানিক রাত আড়াইটার দিকে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ চোরচক্র একটি ট্রাক নিয়ে এসে শাটার ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে এবং দ্রুত সময়ের মধ্যে চালের বস্তাগুলো ট্রাকে তুলে নেয়।

তিনি আরও জানান, প্রতিটি বস্তায় ২৫ কেজি করে মিনিকেট চাল ছিল, যার বাজারমূল্য প্রায় ১,৮০০ টাকা। সেই হিসাবে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার চাল চুরি হয়েছে। এছাড়া দোকানে থাকা নগদ ১২ হাজার টাকাও নিয়ে গেছে চোরেরা।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। ফুলবাগান এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব বলেন, নাটোরে চুরি-ডাকাতির ঘটনা ক্রমেই বেড়ে যাচ্ছে। মহাসড়কের পাশে যেখানে সারারাত লাইট জ্বলে, সেখানে ট্রাক ভিড়িয়ে এভাবে চুরি হওয়া উদ্বেগজনক।”

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আমরা দ্রুতই চোরচক্রকে আইনের আওতায় আনতে পারব বলে আশা করছি।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪