শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এতে ৬২ বছর বয়সী মোস্তফা কামাল এবং তার ভাগিনা এনামুল হক আহত হন।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ভুক্তভোগী মোস্তফা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় হুমায়ুন মোড়ল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তার জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি তারা জমি রক্ষায় চারপাশে ভাউণ্ডারি নির্মাণ করে দখল নেয়।
এদিকে মঙ্গলবার সকালে পুনরায় হুমায়ুন মোড়ল গং ভাউণ্ডারির দেয়াল ভাঙার চেষ্টা করলে মোস্তফা কামাল ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করতে যান। এ সময় তারা তাকে বেধড়ক মারধর করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এতে তিনি ও তার ভাগিনা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন এবং তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/আরকে