| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পলাতক ট্রাক চালক আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১৪:১৩:১৭:অপরাহ্ন  |  ১২৮৪৪৬৪ বার পঠিত
নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পলাতক ট্রাক চালক আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও কলেজ শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে কবিরহাট টু বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সোয়া ২ ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরিফ এলাকা থেকে পলাতক ট্রাকচালক আব্দুর জাহেরকে (৪০) আটক করে পুলিশ। তিনি লক্ষ্মীপুর জেলার চরবাদাম ইউনিয়নের বাসিন্দা।

নিহতরা হলেন—অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন (বসুরহাট), নোয়াখালী কলেজের শিক্ষার্থী তানিম হাসান ও ইসরাত জাহানসহ যাত্রী বিবি কুলসুম, জান্নাত ও মো. সুমন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাইজদী থেকে বসুরহাটগামী সিএনজির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে গিয়ে পড়ে। তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে প্রায় ২০০ মিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই ৪ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া জানান, চারটি মরদেহ থানায় এবং দুইটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪