| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোনয়ন বঞ্চনায় কুষ্টিয়ায় বিএনপি সমর্থকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১৪:৪৪:১৯:অপরাহ্ন  |  ১৩১৪৫৫০ বার পঠিত
মনোনয়ন বঞ্চনায় কুষ্টিয়ায় বিএনপি সমর্থকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়ন না পাওয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেট এলাকায় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে তারা আন্দোলন করেন। এ সময় মধুপুর–লক্ষ্মীপুর এলাকাতেও সমর্থকদের বিক্ষোভ হয়।

সমর্থকরা বলেন, সোহরাব উদ্দিন তিনবারের এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তার পরিবর্তে অন্য কাউকে মনোনয়ন মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এর আগে সোমবার বিএনপি কুষ্টিয়ার চারটি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে। কুষ্টিয়া-৩ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

মনোনয়ন বঞ্চিত অধ্যক্ষ সোহরাব উদ্দিন সমর্থকদের বিক্ষোভের বিষয়টি স্বীকার করে বলেন, তিনি শহরের বাইরে আছেন। 

অন্যদিকে মনোনীত প্রার্থী জাকির হোসেন বলেন, “কেন্দ্রের নির্দেশনা হলো মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা। তা না হলে কেন্দ্র ব্যবস্থা নেবে।”

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪