| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১৭:০৯:৫০:অপরাহ্ন  |  ১২৮৩৭৩৩ বার পঠিত
কাপাসিয়ায় বনদস্যুদের হামলায়  তিন সাংবাদিক আহত
ছবির ক্যাপশন: গাজীপুরের কাপাসিয়ায় তিন সাংবাদিকের ওপর বনদস্যুদের হামলা

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় বনের শতাধিক গজারি গাছ কেটে লুটপাটের সময় ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। 

আহত সাংবাদিকরা বর্তমানে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

বনদস্যুদের হামলায় আহত সাংবাদিকরা হলেন দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়ার গাজীপুর প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদের এস এম জহিরুল ইসলাম ও আলোকিত সকালের হুমায়ুন কবির।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি বন বিভাগের জমির শতাধিক গজারিগাছ কেটে পাচার করে আসছেন আবুল কাশেম ওরফে 'গজারি কাশেম' নামের এক ব্যক্তি। 

মঙ্গলবার দুপুরে গাছ কাটার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে কাশেমের সহযোগীরা পালিয়ে যান। পরে সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে গেলে আবুল কাশেম, তার ছেলে আল-আমিন এবং সহযোগী রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনসহ ১০-১২ জনের দলবল নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান।

হামলার এক পর্যায়ে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪