| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্ধুর মায়ের মৃত্যুতে শোক প্রকাশের কয়েক ঘণ্টা পরই যুবকের মৃত্যু !

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১২:০২:৫৪:অপরাহ্ন  |  ২১৩০২২৭ বার পঠিত
বন্ধুর মায়ের মৃত্যুতে শোক প্রকাশের কয়েক ঘণ্টা পরই যুবকের মৃত্যু !
ছবির ক্যাপশন: ছবি: আশিক মাহমুদ

শেরপুর প্রতিনিধি: বন্ধুর মায়ের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন আশিক মাহমুদ (২৮)। এর কয়েক ঘণ্টার  মধ্য আশিক  নিজেই চলে গেলেন না–ফেরার দেশে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গুজাকুড়া এলাকায়। আশিক মাহমুদ ৪ নভেম্বর মঙ্গলবার সকালে  স্ট্রোক করে মারা যান। আশিক  মৃত আব্দুল জব্বারের ছেলে।

মৃতের পরিবার ও সহপাঠী সূত্রে জানা গেছে, আশিক মাহমুদ অনার্স ও মাস্টার্স শেষ করে চাকরির জন্য পড়াশোনা করছিলেন। তিনি ২০১২ সালে হিরন্ময়ী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, ২০১৪ সালে সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে এইচএসসি এবং ২০১৮ সালে সরকারি শেরপুর কলেজ থেকে অনার্স সম্পন্ন করেন।

মঙ্গলবার ভোরে স্ট্রোক করে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়। এর কয়েক ঘণ্টা আগেও তিনি ফেসবুকে সক্রিয় ছিলেন। বন্ধুর মায়ের মৃত্যুতে শোক জানিয়ে একটি পোস্টও দিয়েছিলেন।

তার সহপাঠী শরিফুল আলম বলেন, আশিক খুব শান্ত ও ভদ্র ছেলে ছিল। আমরা বিশ্বাসই করতে পারছি না সে আর নেই। হঠাৎ এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪