| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদক বিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১৮:০৫:৫৫:অপরাহ্ন  |  ১৩০৯৩১৭ বার পঠিত
মাদক বিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

রিপোর্টার্স ২৪ ডেস্ক: মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও দুটি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার নাম সোহান কবির (২২)।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া ঠাকুরবাড়ি এলাকায় অভিযান চালায় ঈশ্বরদী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেলের সদস্যরা।

সে মতিয়ার ঘরামীর ছেলে।  অভিযানের সময় সে  বাড়িতেই ছিলো।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি দেশি রিভলভার, একটি বিদেশি রিভলভার, ৬ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১৭ পিস ইয়াবা উদ্ধার কার হয়। 

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেলের উপ-পরিচালক শহিদুল মান্নাফ কবির এ তথ্য নিশ্চিত বলেন,ওই যুবকের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স ২৪ / জয়


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪