| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলো স্বজনরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ২০:৩১:৫২:অপরাহ্ন  |  ১৩১০৪২৩ বার পঠিত
পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলো স্বজনরা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক: পুলিশের হাতে প্রেপ্তার এক যুবলগী নেতাকে ছিনিয়ে নিয়েছে তার স্বজন ও সমর্থকরা। মঙ্গলবার সন্ধায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আরুয়াইল পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। ওই যুবলীগ নেতার নাম গাজী বোরহান উদ্দিন। ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হয়ে আত্মগোপনে ছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে 

গোপন তথ্যের ভিত্তিতে  তাকে গ্রেফতার করেন অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা। এসময় তাকে ক্যাম্পে নিয়ে গেলে সেখানে জড়ো হন বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ তাদের অন্তত দেড় থেকে দুইশ নেতাকর্মী। তারা যুবলীগ নেতাকে ছেড়ে দিতে চাপ প্রয়োগ করেন। পুলিশ তাদের কথা না মেনে আসামীকে নিয়ে থানায় যেতে থাকলে হামলা চালায় যুবলীগ নেতার স্বজনরা। পরে তারা তাকে ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।

অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, ‘বোরহান উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।’ এখন তিনি পুলিশ হেফাজতে আছে কিনা জানতে চাইলে বলেন, ‘পরে জানাবো।’

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো। গ্রেফতার আসামি পুলিশ হেফাজতে আছে কিনা, তা আমার জানা নেই।’

রিপোর্টার্স ২৪/ জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪