রিপোর্টার্স ২৪ ডেস্ক: গাজিপুরে আবারও ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়েছে । গোপন সংবাদ পেয়ে আনশৃঙ্খলা বাহিনী ঘোড়া জবাই করা কসাইখানায় অভিযান চালিয়ে ৫ মন মাংস ও ৩৭টি জিবিত ঘোড়া জব্দ করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১১ টার দিকে গাজীপুর জেলার প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, র্যাব-১ ও পুলিশ যৌথভাবে সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকায় এ অভিযান চালান। অভিযানের খবর পেয়ে এ চক্রের সদস্যরা গোপন পথে পালিয়ে যায়।
অভিযানে থাকা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ জানান, ঘোড়াগুলো এখানে জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই আনা হয়েছিল, এখান থেকে কাউকে আটক না করায় উদ্ধারকৃত ঘোড়া এবং জব্দকৃত ঘোড়ার মাংসগুলো স্থানীয় একজনের কাছে রাখা হচ্ছে। গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের সাথে কথা বলে এগুলো তাদের কাছে হস্তান্তর করা হবে।
বেশকিছুদিন ধরে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় শুরু হয় ঘোড়ার মাংস বিক্রি। বিষয়টি ধীরে ধীরে চারপাশে ব্যাপক সাড়া ফেলে। জানতে পেরে জেলা প্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ বন্ধ করেন। কিছুদিন বন্ধ থাকলেও ফের গোপন কসাইখানায় ঘোড়ার মাংস বিক্রি আবার শুরু হয়েছে।
রিপোর্টার্স ২৪/ জয়