| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে গৃহবধুর গলিত লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ২৩:১৫:১০:অপরাহ্ন  |  ১২৮৪৬৬৭ বার পঠিত
বাগেরহাটে গৃহবধুর গলিত লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক: বাগেরহাটে এক গৃহবধুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাদিয়া খাতুন (৩০)। সে  চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোস্তাফা শেখের মেয়ে। মঙ্গলবার রাতে সদের উপজেলার রণবিজয়পুর গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। 

ঘটনার পর থেকৈ সাদিয়ার স্বামী পারভেজ আলী পলাতক রয়েছে। পেশায় তিনি বাস চালক। সে সদর উপজেলার গোবরদিয়ে গ্রামের মাসুম ওরফে ছোট বাবুর পালিত ছেলে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে মরদেহটি ঘরের ভেতরে রেখে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর মৃত্যুর কারণ খুঁজতে পুলিশ তদন্ত শুরু করেছে।

রিপোর্টার্স ২৪ /জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪