| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে লাগেজ ভ্যানের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল ব্যাহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ০৯:৫৬:৫১:পূর্বাহ্ন  |  ১২৭৮৩৪৯ বার পঠিত
ঝিনাইদহে লাগেজ ভ্যানের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল ব্যাহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনের লাগেজ ভ্যানের স্প্রিং ভেঙে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ট্রেনের সিডিউলে সাময়িক বিপর্যয় সৃষ্টি হয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে খুলনা থেকে চিলাহাটি গামী রকেট মেইল ট্রেনটি কালীগঞ্জ সীমান্তে প্রবেশ করার পর পেছনের লাগেজ ভ্যানে চাকার সমস্যা দেখা দেয়। দুপুর ১২টা ৩ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে ট্রেন থামানোর পর চাকার স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি লক্ষ্য করা হয়। পরবর্তীতে লাগেজ ভ্যানে থাকা মালামাল সরিয়ে বগির ওপর রাখা হয় এবং প্রয়োজনীয় মেরামত শেষে দুপুর ১টা ১৮ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেনের চালক আমিনুল ইসলাম বলেন, “খুলনা থেকে ট্রেন ছাড়ার পর কালীগঞ্জ সীমান্তে ঢোকার সময় পেছনের লাগেজ ভ্যানের চাকায় সমস্যা টের পাই। মোবারকগঞ্জ স্টেশনে থামিয়ে দেখি স্প্রিং ভেঙে গেছে। পরে মালামাল সরিয়ে নিরাপদে ট্রেনটি আবার চালু করি।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪