| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১০:১০:৩৭:পূর্বাহ্ন  |  ১২৮৯৭৬১ বার পঠিত
গাংনীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে সাপের কামড়ে শামীম রেজা (১৮) নামের এক যুবক মারা গেছেন। যুবক শামীম করমদী গ্রামের মাঠপাড়ার হারান আলীর ছেলে।

বুধবার সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে তাকে বিষধর সাপের কামড় দেয়। এসময় শামীম বিষয়টি তার পরিবারকে জানায়। পরিবারের লােকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪