| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১০:২৫:৫৫:পূর্বাহ্ন  |  ১৩০৫৯৩৩ বার পঠিত
বগুড়ায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন তুঁত বাগানের কাছ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 নিহতের নাম মোফাজ্জল হোসেন মোফা (৫২)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।  

জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন মোফাজ্জল। বুধবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার পরিচয় নিশ্চিত করেন স্বজনেরা। পরবর্তীতে পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মোফাজ্জলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলার অংশ অর্ধকাটা অবস্থায় পাওয়া গেছে। অটোরিকশাটিরও সন্ধান মিলেনি। হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শুধু অটো ছিনতাই থেকে এই হত্যাকাণ্ড, এমনটা মনে হচ্ছে না। আমরা মৃত্যুর রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪