| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পারিবারিক মনোমালিন্যে যুবকের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১১:২৩:০১:পূর্বাহ্ন  |  ১২৮০২৭৫ বার পঠিত
পারিবারিক মনোমালিন্যে যুবকের আত্মহত্যা

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মায়ের সঙ্গে অভিমান করে বিল্লাল মাল (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাতে পারিবারিক মনোমালিন্য ও কথাকাটাকাটির একপর্যায়ে অভিমান করে বিল্লাল নিজের ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় ইউপি সদস্য বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের সামান্য মনোমালিন্য এমন পরিণতি ডেকে আনবে, কেউ কল্পনাও করেনি।”

ভেদরগঞ্জ থানার কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪