চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে বুধবার (৫ নভেম্বর) ৫০ জন দুস্থ নারীকে বিনামূল্যে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন পর্যায়ের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণপ্রাপ্ত ও দুস্থ মহিলাদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান ও ইয়াকুব আলী প্রমুখ।
জানা যায়, ওই দিন উপজেলার দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রতিজনকে একটি করে মোট ৫০ জন মহিলার মাঝে বিনামূল্যে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। উপকারভোগী ৫০ জন দুস্থ মহিলার মধ্যে ৩০ জন নারী যুব উন্নয়ন অধিদপ্তরে সেলাই কাজে প্রশিক্ষণপ্রাপ্ত। প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন মহিলাকে ৬ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সার্টিফিকেট এবং যাতায়াত ভাড়া বাবদ ৬০০ টাকা প্রদান করা হয়। বাকি ২০ জন নারীকে বিশেষ বরাদ্দের আওতায় এনে তাদের মধ্যেও বিনামূল্যে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন