| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে নববধূর রহস্যজনক মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১২:৫১:১০:অপরাহ্ন  |  ১২৭৯৬০৫ বার পঠিত
শ্রীপুরে নববধূর রহস্যজনক মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সাদিয়া (২১) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে আশরাফুল ইসলামের সঙ্গে সাদিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় এক মাস আগে চিকিৎসার জন্য তাকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়।

নিহতের বাবা সাইফুল ইসলাম জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে আমি কাজে বের হয়ে যাই। মেয়ের মা বাইরে রান্না করছিল। কিছুক্ষণ পর ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তাকাতেই দেখি সাদিয়া গলায় ফাঁস দিয়েছে। পরে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে সে মারা গেছে। কেন এমন করল, বুঝে উঠতে পারছি না।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “নববধূর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


রিপোর্টার্স২৪/এসএন  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪