| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে ট্রলির চাপায় দম্পতি নিহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১৩:০৫:১২:অপরাহ্ন  |  ১৩১৩৯১৭ বার পঠিত
যশোরে ট্রলির চাপায় দম্পতি নিহত

যশোর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে আজ (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাল বোঝাই ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের বাকোশপোল মোড়ে। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে দুপুর ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, চাঁদপুর গ্রামের রনজিত দাস (৫০) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪০)। পাপিয়া মনিরামপুর উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।

মনিরামপুর থানা পুলিশ ট্রলিসহ চালক রাসেল হোসেনকে হেফাজতে নিয়েছে। রাসেলের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রলি মনিরামপুরের দিকে আসছিল। মোটরসাইকেলটি মোড়ে ঘুরতে গিয়ে ট্রলি দেখে নিয়ন্ত্রণ হারায় এবং দম্পতি দুজনে রাস্তার ওপর পড়ে যান, পরে ট্রলি চাপা দেয়।

মনিরামপুর উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের সহকারী প্রকৌশলী জয়দেব দত্ত বলেন, পাপিয়া আমার দপ্তরে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। উপজেলার বিভিন্ন অঞ্চলে গভীর নলকূপ স্থানপনের কাজ তিনি তদারকি করতেন। তার মৃত্যুতে আমাদের দপ্তরে শোকের ছায়া নেমে এসেছে।

মনিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, “চালকসহ ট্রলি আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।”

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪