| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরের তিন উপজেলার ৫ মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১৩:১১:৫৫:অপরাহ্ন  |  ১২৯২৬৩৫ বার পঠিত
চাঁদপুরের তিন উপজেলার ৫ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে মো. হাসান মিয়া (৪২), সেলিম (৪০), মো. শান্ত (২৪), এমরান হোসেন (৩২) ও গোলাম রাব্বানি (৩২) নামে তালিকাভুক্ত পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সকাল ৭টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত এই তিন উপজেলায় তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করে।

সকালে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে মতলব উত্তর উপজেলার পাঠানবাজার এলাকায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি হাসান ও শান্তকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা।

দুপুর ১২টার দিকে শাহরাস্তি উপজেলার দীঘিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি মো. সেলিমকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট।

অপরদিকে দুপুর সোয়া ১টার দিকে অভিযান পরিচালনা করা হয় কচুয়া উপজেলার নলুয়া এলাকায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি এমরান ও গোলাম রাব্বানিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ পিস ইয়াবা ট্যাবলেট।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪